26 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘ভুল পার্টনার’ নিয়ে মুখ খুললেন প্রভা

‘ভুল পার্টনার’ নিয়ে মুখ খুললেন প্রভা

প্রভা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ও দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন মুর্হূত কাটাতে দেখা যায় তাকে। ভিডিওটির নেপথ্য পুরুষ কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

যেখানে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

ভিডিওটির ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন— ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

নায়িকার এমন মন্তব্যর সঙ্গ একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসাও করেছেন তারা। অনেকেই আবার তাকে পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু