28 C
আবহাওয়া
৪:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-দোহাজারি ডেমু ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম-দোহাজারি ডেমু ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম-দোহাজারি ডেমু ট্রেন চলাচল বন্ধ

বিএনএ,বোয়ালখালী : চট্টগ্রাম-দোহাজারি রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৪ দিন ধরে। ফলে যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেনটি ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চালানো যাচ্ছে না বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

এই রুটের গোমদন্ডী রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মচারি সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি চলছে না।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন চারবার আসা যাওয়া করতো। এছাড়া এই রুটে দোহাজারি পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে।

ট্রেন যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম-দোহাজারি রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন  তিনি।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু