30 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আইআরজিসির কর্নেলকে হত্যা,শনাক্ত কয়েক জন

আইআরজিসির কর্নেলকে হত্যা,শনাক্ত কয়েক জন


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কর্নেলকে হত্যার ঘটনায় জড়িত কয়েক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইয়েশি মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আইআরজিসির কর্মকর্তা কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি গত মে মাসে তেহরানে নিজ বাসভবনের সামনে বন্দুকধারীদের হামলায় নিহত হন।

সেতাইয়েশি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড অনেক সময় গুপ্তচরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে এসব হত্যাকাণ্ডের নাটের গুরুকে খুঁজে বের করতে কঠোরভাবে তদন্ত কাজ পরিচালনা করতে হয়।

তিনি বলেন, কর্নেল খোদায়ী হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত কয়েকজন হোতাকে চিহ্নিত করা হয়েছে।তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি তিনি।

গত ২২ মে আইআরজিসি’র কুদস ফোর্সের কর্মকর্তা কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়িকে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করে। দু’জন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিরস্ত্র ও বেসামরিক পোশাক পরিহিত কর্নেল খোদায়িকে পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত