24 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নিজের গোপন কথা ফাঁস করলেন কাজল

নিজের গোপন কথা ফাঁস করলেন কাজল

kajol

বিনোদন ডেস্ক: লিউডের অন্যতম সফল অভিনেত্রী কাজল দেবগন। তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করেন এ অভিনেত্রী। লোক দেখানো কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন।

কখনও তার প্রকাশ্যে এসেছে খামখেয়ালি আচরণের ছবি, কখনও আবার প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। তবে কাজল যে কেবল প্রকাশ্যে পাপারাজ্জিদের সঙ্গেই এমন আচরণ করেন এমনটা নয়। তিনি ব্যক্তি জীবনেও ঠিক এমনই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছিলেন তিনি। কাজল একবার এক ফ্যাশন শো-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ভেংচিয়ে অদ্ভুত আচরণ করে বসেন। যা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনা হয়।

তবে কাজল এবার নিজের এই স্বভাবের রহস্য নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট তিনি লিখেছেন, ‘আমার দুটি সত্তা রয়েছে, হয় আমি কথা বলতেই থাকি, বলতেই থাকি, আবার কখনও আমি রাখছি না বলেই ফোনটা কেটে দিয়ে থাকি।’

কাজলের এই পোস্ট দেখে খানিক স্বস্তিতে ভক্তরা। যারা যারা কাজলকে ট্রল করতে ব্যস্ত ছিলেন গত কয়েকদিনে, তাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে কাজল যা করেন নিজের স্বভাবদোষেই করেন। কোনও কিছুই তার ইচ্ছাকৃত নয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী