25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি’র দুই বছরের কারাদণ্ড

সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি’র দুই বছরের কারাদণ্ড

সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি’র দুই বছরের কারাদণ্ডের

বিএনএ ডেস্ক : ২০০৩ সালের মানব পাচার মামলায় ভারতের  সঙ্গীতশিল্পী দালের মেহেন্দিকে  দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।  আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হয়েছে দালেরকে।

১৯ বছর আগের মানব পাচার মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল পটিয়ালা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দালেরের  অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ ওঠে তাঁর ভাই সামশের মেহেন্দির বিরুদ্ধে। ঘটনায় নাম জড়ায় দালেরেরও। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তাঁর ভাই ও আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী বকশিস সিংহ দাবি করেছিলেন, অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে চুক্তি হয়েছিল, তা কখনই বাস্তবায়িত হয়নি। অভিযুক্তেরা টাকাও ফেরত দেননি।

২০১৭ সালের অক্টোবরে মারা যান সামশের। ২০১৮ সালে দালেরকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। পরে জামিনে ছাড়া পান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!