28 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » “দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি মোড়ল দেশের তুলনায় সমুন্নত”

“দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি মোড়ল দেশের তুলনায় সমুন্নত”

নেপাল মানবাধিকার কমিশন

বিএনএ, ঢাকা:  সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কোনভাবেই মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত হতে পারে না। রাষ্ট্র চাইলে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করা সহজ বিষয়। অথচ দেখা যায়, প্রশাসনের কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সমগ্র রাষ্ট্রযন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। এতে বিশ্বের মাঝে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ব্যক্তির অপরাধের দায় রাষ্ট্র নিতে পারে না। তবে অপরাধের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দক্ষিণ এশিয়ার দেশসমূহে মানবাধিকার লঙ্ঘনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যা খুবই নগণ্য। সার্বিক বিবেচনায় দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি মোড়ল দেশের তুলনায় সমুন্নত বলে উপরোক্ত মন্তব্য করেন নেপালের মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন টপ বাহাদুর মাগার।

বৃহস্পতিবার(১৫ জুলাই, ২০২২) ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে সফরকারী একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

নেপালের মানবাধিকার কমিশন
নেপাল মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

নেপালের মানবাধিকার কমিশন ভবনে অনুষ্ঠিত সভায় নেপালের কমিশনের চেয়ারপার্সনসহ অন্যান্য সদস্যরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহের সংক্ষিপ্ত মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন।

নেপালের মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন টপ বাহাদুর মাগার।
বা-থেকে ৫ম ,নেপালের মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন টপ বাহাদুর মাগার।

এতে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেপালের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির মিয়া, সাধারণ সম্পাদক ও মুসলিম কমিশনের সদস্য এডভোকেট মুহাম্মদ আলী, নেপালের সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম, নেপালের সাবেক সংসদ সদস্য জুনায়েদ আনছারি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

এ সংক্রান্ত আরও খবর : নেপাল সফরে সার্ক মানবাধিকার নেতৃবৃন্দ

বিএনএনিউজ২৪.এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু