26 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হালদা সংযুক্ত খালে ভেসে উঠল মৃত ডলফিন

হালদা সংযুক্ত খালে ভেসে উঠল মৃত ডলফিন

হালদা সংযুক্ত খালে ভেসে উঠল মৃত ডলফিন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানের হালদা সংযুক্ত বুড়ি সর্তাখালে প্রায় ২০০কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

বৃহস্পতিবার(১৪ জুলাই) বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় নদী সংযুক্ত বুড়ি সর্তাখালে ডলফিনটি ভাসতে দেখতে পান মো. হায়দার নামে স্থানীয় এক যুবক।

তিনি বলেন, ‘বিশাল আকৃতির মৃত ডলফিনটির উচ্চতা ১০ ফুটের বেশি, ওজন প্রায় ২০০ কেজি। মুখে কোরবানী পশুর বর্জ্য (গরুর নাড়ী-ভুড়ি) আটকানো ছিল। ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি।

এই প্রসঙ্গে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করেছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, ডলফিনটি পচন ধরেছে। হালদা নদী ও সংযুক্ত খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।’

বিএনএ/ শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু