25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লঙ্কান স্পিকারকে প্রেসিডেন্ট করতে সম্মত সর্বদলীয় নেতারা

লঙ্কান স্পিকারকে প্রেসিডেন্ট করতে সম্মত সর্বদলীয় নেতারা


বিএনএ, বিশ্বডেস্ক: শ্রীলংকায় চলমান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধনেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করার বিষয়ে সম্মত হয়েছেন সর্বদলীয় নেতারা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটির সর্বদলীয় নেতাদের জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

দেশ থেকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের আনুষ্ঠানিক পদত্যাগের দাবিও ওঠে প্রধান বিরোধী দল এসজেবি ও এসএলএফপিসহ সর্বদলীয় নেতাদের বৈঠকে।

এদিকে কলম্বো গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গোতাবায়া রাজাপাকসে এখনো তার পদত্যাগপত্র জমা দেননি। বুধবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে গোতাবায়ার পদত্যাগপত্র পাঠিয়ে দেয়ার কথা ছিল। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়ার টেলিফোনে কথা হয়েছে। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।

শ্রীলঙ্কার দ্য ডেইলি মিরর জানিয়েছে, মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে গোতাবায়াদের যাওয়ার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ সংগ্রহের চেষ্টা চলছে। অর্থনৈতিক সংকটের কারণে দ্বীপ রাষ্ট্রটিতে গত মার্চ থেকে বিক্ষোভ চলছে। দেশটির রাজনৈতিক নেতারা এই ধাক্কা সামলানোর চেষ্টা করছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!