25 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইইউ’র নতি স্বীকার

ইইউ’র নতি স্বীকার

ইইউর নতি স্বীকার

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া তাদের ছিট মহল কালিনিনগ্রাদে লিথুয়ানিয়ার ওপর তৈরি করা রেল লাইন দিয়ে পণ্য পরিবহণ করে থাকে।  কিন্তু গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার কথা বলে কালিনিনগ্রাদে পণ্য পরিবহণ বন্ধ করে দেয় লিথুয়ানিয়া।

এরপর থেকে  কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়টি ওঠিয়ে দিতে হুমকি-ধামকি দিতে থাকে রাশিয়া।

অবশেষে বুধবার রাশিয়ার হুমকির পর নতি স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, কালিনিনগ্রাদে রেল পথ ব্যবহার করে রাশিয়ার পণ্য পাঠাতে কোনো সমস্যা নেই।  ইউরোপীয় ইউনিয়ন শুধু সড়ক পথে নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে এর আগে লিথুয়ানিয়া রাশিয়ার পাথর, কাঠ, অ্যালকোহল, কয়লা, লোহা, নির্মাণ সামগ্রী এবং উন্নত যন্ত্রাংশ পরিবহণে বাধা দিয়েছিল। এখন রেল পথ ব্যবহার করে রাশিয়া নিজেদের ছিটমহল কালিনিনগ্রাদে সবই পরিবহণ করতে পারবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!