28 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলবে : মেয়র তাপস

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চলবে : মেয়র তাপস

মামলা প্রত্যহারের আহ্বান তাপসের

বিএনএ, ঢাকা : ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৪ জুলাই) নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র একথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমাদের নিজস্ব দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যার ফলও পাওয়া যাচ্ছে। গতকাল আমরা যে খবর নিয়েছি, তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন নিম্নমুখী হতে শুরু করেছে।  আমরা আশাবাদী চলমান চিরুনি অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারব এবং জনগণের সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত হতে পারব। এই অভিযান চলমান থাকবে।’
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে এবং তা বছরব্যাপী চলমান আছে উল্লেখ করে মেয়র বলেন, ‘ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগেই এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করেছি। এবার যেহেতু বৃষ্টি অনেক বেশি, তারপরও আমরা লক্ষ্য করেছি – ডেঙ্গুর প্রকোপ গতবছরের চাইতে একটু বেড়েছে।’

সামগ্রিকভাবে ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং ডেঙ্গু মোকাবিলায় সকল প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮ ও ১৯ সালের চাইতে ডেঙ্গু এখনো অনেক নিয়ন্ত্রণে রয়েছে।’

এই সময় মেয়র ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় ঈদ-উল-আযহার নামাজ আয়োজন ও আদায়ের অনুরোধ করেন।

এর পরে তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং ৩১ ও ৩৩ নং ওয়ার্ডের আগাসাদেক সড়কে জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ ও নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  খায়রুল বাকের ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের