23 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার:সাভারের আশুলিয়ায় এক বাড়ির কক্ষ থেকে ইউসুফ আলী (৩০) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার ইব্রাহিম খানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি গোরাট এলাকার ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা থানায় খবর দিলে তিনি এসে বন্ধ কক্ষের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করেন৷ মরদেহটি অর্ধগলিত, দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারনা করছেন তিনি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!