18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

বিএনএ ডেস্ক, ঢাকা: শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। আর সারা দেশে ট্রেন চলবে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে। ঈদযাত্রার সব আন্ত নগর ট্রেনের টিকিট পাওয়া যাবে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই। চলমান করোনা পরিস্থিতির কারণে এবার কাউন্টারের পরিবর্তে শুধু অনলাইনে বিক্রি করা হচ্ছে এ টিকিট।

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈদযাত্রার টিকিট বিক্রি ও ট্রেন চলাচল সম্পর্কে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন গন্তব্যে আন্ত নগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। ঈদযাত্রার সব আন্ত নগর ট্রেনের টিকিট ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্ত নগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে গত ২৮ জুন সীমিত পরিসরে বিধি-নিষেধ শুরু হলে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু