23 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চিরতরে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার  

চিরতরে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার  


বিএনএ, টেক ডেস্ক : মাইক্রোসফট তাদের পুরাতন ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দিতে চলেছে। ২৭ বছরের দীর্ঘ উপস্থিতি। অ্যাপটি আগামি ১৫ জুন অবসর নিচ্ছে। যা নিয়ে স্পষ্টতই ভারাক্রান্ত নেটিজেনদের মন। ‘উইন্ডোজ ৯৫’ এর অ্যাড-অন প্যাকেজ হিসেবেই ১৯৯৫ সালে বাজারে এসেছিল ‘ইন্টারনেট এক্সপ্লোরার’।

২০০৩ সালেই এটি বিশ্বের ৯৫ শতাংশ মানুষের দ্বারা ব্যবহৃত হত। কিন্তু ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ তাদের এই অর্জন ধরে রাখতে ব্যর্থ হয়। পরবর্তী বছরগুলিতে তাদের ‘ইউজার বেস’ও নাটকীয় ভাবে কমতে থাকে। ১৫ জুন বন্ধ হওয়ার পরে এটা আর অপারেট করা যাবে না।

ইন্টারনেট এক্সপ্লোরার যখন স্বমহিমায় বিরাজ করছে তখনই বাজারে অনেকগুলি ব্রাউজার এসে গিয়েছিল। তারা অনেক গতিময়, অনেক মসৃণ, অনেক ‘ইউজার ইন্টারফেস’ অনেক উন্নত। ফলে প্রতিযোগিতায় ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে মাইক্রোসফটের এ ব্রাউজার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার