32 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাপানে সামরিক বিমান বিধ্বস্ত

জাপানে সামরিক বিমান বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : দুইজন আরোহীসহ জাপানে একটি সামরিক প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। নাগোয়ার উত্তরে ইনুয়ামা শহরের কাছে ইরুকা হ্রদের চারপাশে বিমানটি উড়ছিল। বুধবার (১৪ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, কোমাকি বিমান ঘাঁটিতে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটি টি-৪ প্রশিক্ষণ বিমান।

নাকাতানি জানান, বিমানটিতে দুজন আরোহী ছিলেন, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, আমরা জানি না বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তবে আমরা জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। সেনাবাহিনী অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নাকাতানি বলেন, ঘটনাস্থলের কাছে বিমানের কিছু অংশ পাওয়া গেছে, তবে এটি বিধ্বস্ত বিমানের কি না তা স্পষ্ট নয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, টি-৪ দুটি আসন বিশিষ্ট ও এটি স্থানীয়ভাবে তৈরি অত্যন্ত নির্ভরযোগ্য এবং রক্ষণাবেক্ষণযোগ্য প্রশিক্ষণ বিমান। যা মৌলিক ফ্লাইট কোর্সের জন্য ব্যবহৃত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত