22 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার সিএনজি অটোরিকশা চোর গ্রেপ্তার

চট্টগ্রামে চার সিএনজি অটোরিকশা চোর গ্রেপ্তার

চট্টগ্রামে চার সিএনজি অটোরিকশা চোর গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১৩ মে ) হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রফিক (৪০), মো. রকিব প্রকাশ রাজিব (৪২), মো. লিটন (৪০) ও মো. রফিক (৪৭)। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিএমপির এডিসি মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, হালিশহর থানার বি-ব্লক বাইতুল করিম জামে মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। আমান বাজার এলাকা সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় সঙ্ঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা