22 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ও অহলা কড়লডেঙ্গা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে  ধ্রুব দাস পূর্ব (১১) ও সাত্বক চন্দ (৪) ।  ধ্রুব দাস পূর্ব গোমদণ্ডীর কৈবর্ত্য পাড়ার গোবিন্দ দাসের ছেলে এবং সাত্বক চন্দ আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের উত্তম চন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে ছন্দারিয়া খালে গোসল করতে নেমে ডুবে যায় ধ্রুব। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বেলা ১টার দিকে পুকুরের পানিতে ডুবে সাত্বক গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা