26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ৫০

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ৫০

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ৫০

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়- অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত থেকে ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডবলমুরিং মডেল থানার গ্রেপ্তাররা হলেন মো. রজমান আলী (২৮), মো. রুবেল (৩৪), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মো. ইয়াসিন (২০) ও মো. সোহেল (২২)।

এছাড়া বায়েজিদ বোস্তামী থানার গ্রেপ্তাররা হলেন মো. শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মো. রেজাউল (২০), হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মো. সাব্বির হোসেন (১৯)সহ আরও কয়েকজন।

গ্রেপ্তার অন্যরা হলেন সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০) এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. সেকান্দার আলম বাবর (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের