24 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়া সেই যুবকের মৃত্যু

ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়া সেই যুবকের মৃত্যু

ঢামেকে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন ভবনের ৪তলা থেকে লাফিয়ে পড়ে আহত মো. জহিরুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায়
নিহত জহিরুল মানসিক রোগী ছিল বলে জানান স্বজনরা। জহিরুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারুইহাটি গ্রামের মো. আসাদুজ্জামানের ছেলে।

মঙ্গলবার রাত বারোটার দিকে ঢামেকে চার তলা থেকে পড়ার এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নিহতের বোন মোছা. শিপা খাতুন জানান, আমার বড় ভাই মানসিক রোগী হওয়ায় মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় রাত ১২ টার দিকে চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে