25 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে গাড়ি চাপায় যুবকের মৃত্যু

নোয়াখালীতে গাড়ি চাপায় যুবকের মৃত্যু


বিএনএ,নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোল ঘেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আবুল হাসেম (৩২) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলরে দেবনগর গ্রামের লেদা মিয়া মেম্বার বাড়ির মো.সিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ ভোর রাতের দিকে চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোলের ঘোরা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো.মিদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করে। তবে গাড়ি এবং চালককে আটক করা সম্ভব হয়নি।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!