25 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তোরেসের জোড়া গোলে বার্সার জয়

তোরেসের জোড়া গোলে বার্সার জয়

তোরেস

বিএনএ স্পোর্টস ডেস্ক: ফেরান তোরেসের জোড়া গোলে বড় জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখার পথে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে জাভির দল। সেই সঙ্গে লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৬১ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ওসাসুনা।

বিরতিতে যাওয়ার আগেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। ১৪তম মিনিটে স্পট-কিক থেকে দলকে এগিয়ে দেন তোরেস। গাবি ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি পায় কাতালান জায়ান্টরা। এর ৭ মিনিট পর ওসমানে দেম্বেলের ডিফেন্স চেরা পাসে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। ৬ মিনিট পর দেম্বেলের আরেকটি অ্যাসিস্টে জাল খুঁজে নেন পিয়েরে-এমেরিক অউবামেয়াং। ৭৫তম মিনিটে বার্সার শেষ গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা রিকি পুইগ।

এই নিয়ে লিগে ষষ্ঠ ম্যাচে পঞ্চম গোল পেলেন অউবামেয়াং। ২১ শতকে বার্সার হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দ্রুত সময়ে পাঁচ গোলের দেখা পেলেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড। ২০০৪ সালে স্যামুয়েল ইতো ও ২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচ এই রেকর্ডটি গড়েছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন