24 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রতারণার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা


বিএনএ ডেস্ক:প্রতারণা ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন লেখক আশিষ কাউল। তার এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) খার থানার পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন মুম্বাইয়ের একটি আদালত।

কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট, বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ তথ্য প্রযুক্তি আইনে আদালতে অভিযোগ করেন আশিষ কাউল। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (৩) ধারায় মামলা দায়ের হয়েছে।

আশিষ কাউল জানান, কয়েকটি থানায় যাওয়ার পর কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করতে ব্যর্থ হন তিনি। এরপর মামলা দায়েরের নির্দেশ চেয়ে বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন।

কিছুদিন আগে ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছেন কঙ্গনা। এরপর থেকেই তার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করে আসছেন লেখক আশিষ কাউল। এই লেখক জানান, তার ‘ডিড্ডা: দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মির’ নামে বই ইতোমধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এর কপিরাইটও তার কাছে রয়েছে। লকডাউনের মধ্যে বইটির হিন্দি সংস্করণ লেখার জন্য কঙ্গনা রাণৌতের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কঙ্গনাকে ই-মেইল পাঠিয়েছিলেন কিন্তু তখন কোনো উত্তর পাননি। হঠাৎ এই অভিনেত্রীর সিনেমার ঘোষণা দেওয়াতে তিনি ভীষণ অবাক হয়েছেন।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে