25 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফাইনালের লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর সিলেটের

ফাইনালের লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর সিলেটের

ফাইনালের লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর সিলেটের

বিএনএ স্পোর্টস ডেস্ক: জিতলেই ফাইনালে। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের দ্বিতীয় কোয়ালিফায়ার তথা অঘোষিত ‘সেমিফাইনালে’ মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট।

আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন সিলেটের দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। তারা ৮.৫ ওভারে ৬৫ রানের ওপেনিং জুটি গড়েন। ৩০ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪০ রান করে ফেরেন শান্ত।

দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে যান পেস বোলার মাশরাফি। তিনি ১৬ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ২৮ রান করেন।

২৫ বলে ২৫ রান করেন হৃদয়। ১৩ বলে ১৬ রান করেন জাকির হাসান। মাত্র ৬ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ১৬ রান করেন রায়ান বুর্ল।

ইনিংসের শেষ দিকে ১৫ বলে ২১ রান করে রান আউট হন সিলেটের শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জর্জ লিন্ডের ১০ বলের এক চার আর দুই ছক্কার ২১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৭ উইকেট ১৮২ হারিয়ে রানের পুঁজি পায় সিলেট।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন