33 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

কুবিতে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের আয়োজনে ‘বিদেশে উচ্চ শিক্ষা : প্রেক্ষিত কানাডা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্র পরামর্শক নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ম্যামোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ডের পিএইচডি ক্যান্ডিডেট ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া সারওয়ার।

অনুষ্ঠানে ড. মোহা. হাবিবুর রহমান বলেন, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা বিদেশে উচ্চ শিক্ষা নিতে চান। কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে যথাযথভাবে আবেদন করতে পারছেন না। তাই এই সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষারক্ষেত্রে শিক্ষার্থীরা যেন আরেকটু আগ্রহী হয় পাশাপাশি প্রক্রিয়াগুলো সম্পর্কে যেন সুস্পষ্ট ধারণা পায় তাই আজকের এই আয়োজন।

এসময় আলোচক নাদিয়া সারওয়ার কানাডায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ তুলে ধরেন। সবশেষ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফাখেরা নওশীন, তারিন বিনতে এনামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিএনএ/ হাবিবুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর