27 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বিএনপির দুই নেতা যোগ দিলেন আওয়ামী লীগে

ফেনীতে বিএনপির দুই নেতা যোগ দিলেন আওয়ামী লীগে

ফেনীতে বিএনপির দুই নেতা যোগ দিলেন আওয়ামী লীগে

বিএনএ, ফেনী:ফেনীতে  রোববার (১৩ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন বিএনপির দুই নেতা।তারা হলেন ফেনীর মহিপাল চৌধুরী বাড়ীর বাবুল চৌধুরী ও কামরুল চৌধুরী। তারা বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপির আস্থাভাজন ছিলেন এবং মহিপালে বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করতেন।

মহিপাল চৌধুরীর বাড়ির সুমন চৌধুরীর ঘরে এক পারিবারিক অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারী এমপির অংশ গ্রহণ করতে এলে এই দুই বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন।
তারা জানায, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের বর্তমান সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজাম উদ্দিন হাজারী এমপি’র নেতৃত্বে ফেনীতে অভূতপূর্ব উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে উনার হাতে ফুল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মামুনুর রশীদ মিলনসহ মহিপাল চৌধুরী বাড়ীর লোকজন।

বিএনএ/এবিএম নিজামউদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩