32 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা


বিএনএ ডেস্ক : ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।  ইউক্রেনে অবস্থান করা ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।ইউক্রেনীয় সেনাদের পরামর্শক হিসেবে তারা দেশটিতে অবস্থান করছেন।

রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে-এই অজুহাতে নানা পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। এরিমধ্যে ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভ থেকে মার্কিন কূটনীতিকদেরও পোল্যান্ড সীমান্তের কাছে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০১৫ সাল থেকে একদল মার্কিন সেনা পরামর্শক হিসেবে ইউক্রেনে অবস্থান করছেন। একই কাজে ইউক্রেনে রয়েছেন আরও কয়েকটি দেশের সেনারা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত