25 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

বিএনএ, বিশ্ব ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরার।

ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে দুঃখিত, যাদের বেশিরভাগই শিশু। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত রাত থেকে আমরা কুইবডো-মেডেলিন সড়কে জরুরি ও ত্রাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি। আমরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সাহায্য করার জন্য আমাদের সমস্ত ক্ষমতা স্থাপন করেছি। ৫০ জন সেনাও সহায়তা করেছেন।

চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেডেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে অনেক মানুষ তাঁদের যানবাহন ফেলে একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তাঁরা চাপা পড়েন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!