25 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর ভাই খুন

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর ভাই খুন

খুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী বল্টু হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত বল্টু আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই ও শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থকেরা বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!