30 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা একটি বাস আগুনে পুড়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে রাস্তার পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো অবস্থায় ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে বাস দাঁড় করিয়ে দরজা-জানালা বন্ধ করে বাহিরে চলে যান চালক ও চালকের সহকারী। রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা আরোহী যাত্রীরা বাসে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।

স্থানীয়রা ধারণা করছে, সিগারেটের আগুন থেকে বাসে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারীরা বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাহিরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।

বিএনএ/গিয়াস রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী