29 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বাণিজ্য সম্পর্ক জোরদারে উন্মুখ যুক্তরাজ্য

বাণিজ্য সম্পর্ক জোরদারে উন্মুখ যুক্তরাজ্য

বাণিজ্য সম্পর্ক জোরদারে উন্মুখ যুক্তরাজ্য

বিএনএ: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী অন-মারি ট্রেভেলিয়ান। তিনি বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে উন্মুখ।

সোমবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসে ব্রিটিশ মন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে অন-মারি ট্রেভেলিয়ান এ কথা বলেন।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার আতিথেয়তা এবং রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকার ব্যবস্থাসহ তাদের উন্নত জীবন দেয়ার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করে ব্রিটিশ মন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের দেয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় জলবায়ু ও ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারিত্ব তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

সালমান এফ রহমান অন-মারিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির ঊর্ধ্বগতির বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল।

পরে সালমান এফ রহমান অন-মারিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ মন্ত্রী।

বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত