24 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নাফ নদী সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

নাফ নদী সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

নাফ নদী সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ মো. নূর রশিদ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে নাফ নদী আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নূর রশিদ টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মৃত মো. সলিমুল্লাহ’র ছেলে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান  চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে কাঠের নৌকায় সন্দেহজনক তিন ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এতে নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা এক ব্যক্তিকে বিজিবির সদস্যরা আটক করতে সক্ষম হন। এসময় নৌকাটি তল্লাশী করে পাটাতনের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা, দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ১ টি গুলি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তি স্বীকারোক্তিতে জানিয়েছে, টেকনাফে নাফ নদীর সীমান্ত দিয়ে সে দীর্ঘদিন মাদকপাচারের সাথে জড়িত। সে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ডাকাতদল আবুল কালাম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে মাদকপাচার সহ নানা অভিযোগ রয়েছে।“

লে.কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে