25 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চতুর্থ আবাসিক ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে কোঅরডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয় শত ছাত্রী থাকতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর মায়ের নামে ছাত্রী হলটি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” উদ্বোধন করবেন আগামীকাল। পুরো বিশ্ববিদ্যালয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” হলটির উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক বদরুজ্জামান।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন