27 C
আবহাওয়া
৯:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইংল্যান্ডকে ১৩৮ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

ইংল্যান্ডকে ১৩৮ রান টার্গেট দিয়েছে পাকিস্তান

ইংল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ১৩৮ রানের মামুলি টার্গেট দিয়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

পাকিস্তানের পক্ষে শান মাসুদ ২৮ বলে ৩৮, বাবর আজম ২৮ বলে ৩২, শাদাব খান ১৪ বলে ২০, মোহাম্দ রিজওয়ান ১৪ বলে ১৫ রান করেন। এছাড়া পাকিস্তানের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি।

ইংল্যান্ডের পক্ষে স্যাম ক্যারান ৩টি, ক্রিস জর্ডান ও আদিল রাশিদ ২টি করে এবং ১টি উইকেট শিকার করেন বেন স্টোকস।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ: জশ বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেইলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম ক্যারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রাশিদ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা