28.4 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজ্যর জন্য সব ভুলে এক ফ্রেমে রাজ-পরী

রাজ্যর জন্য সব ভুলে এক ফ্রেমে রাজ-পরী

পরীমনি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে পরীমনির সংসারে অশান্তির আগুন। কিন্তু সেই আঁচ সন্তানের গায়ে লাগতে দেবেন না সেটাই কাম্য। হলও ঠিক তেমনটাই।

বিতর্কের মাঝেই পরীমনি আরও একটি পোস্ট দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। না, এবার আর কোনো সমস্যা নয়। মন ভালো করা ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

তিন মাস হলো পরী এবং শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্যর বয়স। এদিন নীল, সাদা, কালো বেলুনে সাজানো চারিদিক। সঙ্গে মানানসই ফুল। সামনে টেবিলে রাখা বাহারি কেক। কেকে আবার হাতি-গরু নানা রকমের পশুপাখিও আছে। মা হওয়ার তিন মাস। উদযাপন না করলে কী চলে? ছেলে কোলে নিয়ে জমিয়ে তিন মাসের উদযাপন হলো। ছবি তুললেন স্বামী রাজ।

মাত্র দুদিন আগে রাজের সঙ্গে মিমের ‘মাখামাখি’ নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন পরীমনি। স্বামীর পরকীয়ার জেরে সংসারে ঝামেলা আর কারও অজানা নয়। কিন্তু সেই অশান্তির প্রভাব যে সন্তানের উপর ফেলতে দেবেন না- এই ছবি যেন সেই আভাসই দেয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু