22 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগসমূহ সঠিকভাবে তুলে ধরুন-মন্ত্রিপরিষদ সচিব

চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগসমূহ সঠিকভাবে তুলে ধরুন-মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

বিএনএ,ঢাকা : চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে শনিবার(১৩নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে সাংবাদিকগণের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের প্রচেষ্টায় চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগসমূহ সঠিকভাবে তুলে ধরতে অনুরোধ জানান তিনি। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহযোগিতা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে বলে সম্পাদকবৃন্দ মন্ত্রিপরিষদ সচিবকে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান চতুর্থ শিল্পবিপ্লব সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, ডাক ও  টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া। উন্মুক্ত আলোচনায় অংশ নেন দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হোসেন ইমান, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক যুগান্তর এর সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজ টিভি’র সম্পাদক প্রণব সাহা, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন,  চ্যানেল আই এর পরিচালক শাইখ সিরাজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র চিফ নিউজ এডিটর আশিস সৈকত এবং নিউজ২৪ এর হেড অব নিউজ রাহুল রাহা।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু