31 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত


বিএনএ ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে এসেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ