25 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানী গুলশান এক নম্বরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় স্বামী-স্ত্রী মারা গেছেন। নিহতরা হলেন, ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৭)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার মধ্যরাতে গুলশান-১ নম্বর ৭ নম্বর রোডের ৬ তলা বাড়ির ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগা ফ্ল্যাটের বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা মারা যান।তবে তাদের শরীরে আগুন লাগেনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে গুলশান-১ নম্বর ৭ নম্বর রোডের একটি ৬ তলা বাড়ির ৫ তলার একটি বেডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তারা মারা যান।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ