25 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, বিশ্বে একদিনে প্রাণ গেল সাড়ে ৬ হাজার

করোনা, বিশ্বে একদিনে প্রাণ গেল সাড়ে ৬ হাজার

করোনা, বিশ্বে একদিনে প্রাণ গেল সাড়ে ৬ হাজার

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৬ হাজার ৬৯৩ জন মারা গেছেন। ফলে ভাইরাসটিকে বিশ্বে এখন পর্যন্ত ৪৮ লাখ ৮০ হাজার ৭৫৮ জনের প্রাণ গেল।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৪১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ২৫৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

বুধবার (১৩ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৭৮ জন। আর ১ হাজার ৪৬৫ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৭ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় করোনায় প্রাণ গেছে ১৭৬ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩৫৯ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িযেছে  ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জনে। আর ৬ লাখ ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে ।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪০ লাখ ৫০০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ২২০ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৩১ হাজার ৪৩৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৯৪৪ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৩২ হাজার ৯৬৪ জন। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৩৪৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন