26 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগান সংকট: ৬০০ মিলিয়ন ডলার সহায়তা চায় জাতিসংঘ

আফগান সংকট: ৬০০ মিলিয়ন ডলার সহায়তা চায় জাতিসংঘ

জাতিসংঘের সহ-সভাপতি নির্বাচিত

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তান সংকট মোকাবিলায় ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা চায় জাতিসংঘ।জাতিসংঘের কর্মকর্তা এবং বিভিন্ন সাহায্য সংস্থার প্রতিনিধিরা সতর্ক করেছেন, সেখানে খরা, নগদ অর্থ ও খাদ্য সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ জন্য সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় সম্মেলন আয়োজন করেছে তারা।

গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, আফগানিস্তান অর্থ সংকটে পড়েছে। তারা কর্মীদের বেতনও দিতে পারছে না। তাই আফগানদের জন্য তহবিল গঠন অপরিহার্য হয়ে পড়েছে। ওই দিনই সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সম্মেলন আহ্বান করেন তিনি।

এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব, আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস উপস্থিত থাকবেন। এ ছাড়া কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী