32 C
আবহাওয়া
২:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হলেন চট্টগ্রামের জেলা জজ

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হলেন চট্টগ্রামের জেলা জজ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানীকে বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (জেলা জজ) পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের সদস্য চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানীকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে নিয়োগ-বদলি করা হলো।

পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট আগামী ১৪ আগস্ট দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মো. গোলাম রব্বানী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন। গত ১ জুলাই তাকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছিল।

এদিকে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাকে সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া অপর যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী