26 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শোক দিবস উপলক্ষে ববিতে কুইজ আয়োজন

শোক দিবস উপলক্ষে ববিতে কুইজ আয়োজন


বিএনএ, ববি: শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কুইজ-২০২৩ আয়োজন করেছে বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (বিইউকিউএস)। রোববার (১৩ আগস্ট) বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজের বিষয় ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ। কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক।

বিজয়ী প্রথম তিনজন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সিরাজিস সাদিক। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজন শিক্ষার্থীরা হলেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল উদ্দীন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদা হক মিতু ও লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কুইজ নিশ্চয়ই ভালো একটা উদ্যোগ। এই ধরনের কুইজ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সাহায্য করে এছাড়াও দেশ ও জাতি সম্পর্কে তথা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে।”

সোসাইটওর সভাপতি সেতু খানম বলেন, ” কুইজ সোসাইটি বরাবরের ন্যায় এবারও জাতীয় শোক দিবসে কুইজের আয়োজন করেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বিইউকিউএসের। এমন আয়োজনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সম্পর্কে জানার আগ্রহ বাড়বে।”

এছাড়াও কুইজে উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির উপদেষ্টা সাইদুজ্জামান শোয়েব ও সাবেক সভাপতি হাওয়া ইসলাম। উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির সভাপতি সেতু খানমসহ সোসাইটির অন্যআন্য সদস্যারা।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু