23 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

চট্টগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে ৫০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব । শনিবার( ১২ আগস্ট) এ অভিযান চালানো হয়। এ সময়  মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী একটি পিকআপে করে  মাদক নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে। এ সময় ফৌজদারহাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে  চেকপোষ্ট বসিয়ে  গাড়ী তল্লাশি করে র‌্যাব। সন্দেহজনক একটি পিকআপ’কে থামানোর সংকেত দিলে এটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে মোঃ ইকবাল হোসেন ও ইমরান হোসেন নামে দুই মাদক কারবারিকে  আটক করে র‌্যাব । তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার