28.5 C
আবহাওয়া
৪:২৮ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ডে বারে আগুন লেগে নিহত ২৭

থাইল্যান্ডে বারে আগুন লেগে নিহত ২৭


বিএনএ ডেস্ক : ব্যাংককের জনপ্রিয় চাতুচাক জেলার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছে।  স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারের স্টেজের কাছ থেকেই আগুন লেগে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো কামরা ধোঁয়ায় ভরে ওঠে।

এক্স-এ পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বারের ভেতর থেকে আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়ছে; মানুষ ছুটে বেরিয়ে আসছেন, অনেকে চিৎকার করছেন। হুড়োহুড়িতে অনেককে মাটিতে পড়ে যেতেও দেখা যায়।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটিত হয়নি, তদন্ত চলছে।

ব্যাংককের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুরিয়াচাই রবিওয়ান জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে ভেতরে যাওয়ায় দম আটকে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হতে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন।

সুরিন জাইহার্ন নামক একজন মোটরসাইকেল আরোহী এএফপিকে বলেন, জ্বলন্ত বার থেকে অন্তত পাঁচজনকে বের হতে সাহায্য করেছেন তিনি। ওই মানুষগুলোর গায়ে আগুন ধরে গিয়েছিল; নিজের পোশাক ছুড়ে দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেছেন তিনি।

চার বছর আগেই ব্যাংককের দক্ষিণের এক শহরের একটি বারে অগ্নিকাণ্ডে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। ২০০৯ সালে রাজধানীর একটি নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ৬৬ জনে

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ