24 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাভারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিএনএ, সাভার: সাভারের আশুলিয়া এলাকা হতে ১২ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শনিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

আটক মো. হাসান আলী (৪০) পাবনা জেলার বাসিন্দা।

র‍্যাব-৪ জানায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুলাই ২০২৪) সকালে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানায়, বেশকিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটর্বতী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে