26 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দুই দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে দুই দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে দুই দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রির দায়ে অভিযান চালিয়ে দুই দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি জানান, বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শুভ মিষ্টি বিতানকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের