26 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অনন্যা পাণ্ডে-আদিত্যর ভিডিও ফাঁস

অনন্যা পাণ্ডে-আদিত্যর ভিডিও ফাঁস

পান্ডে

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে প্রেমের সম্পর্কে রয়েছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। যদিও এখন পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিকযুগল। রীতিমতো পর্তুগালের রাস্তায় প্রেমে মজেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের সেই ছবি।

জানা গেছে, বর্তমানে স্পেনে রয়েছেন তারা। লিসবনে একটি কনসার্টে গিয়েছিলেন দুজনে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আদিত্য-অনন্যা।

ওই ছবিগুলোতে দেখা যায়, লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। অভিনেতার বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তোলেন এই জুটি।

এ সময় অনন্যার পরনে ছিল একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেস। মাথায় চুল তুলে খোঁপা করা। অন্যদিকে আদিত্য রায় কাপুরকে দেখা গেছে গ্রে কালারের একটি টি-শার্ট ও কালো শর্টসে। নিজেদের একান্ত সময় যেন বেশ উপভোগ করছেন এই দুই তারকা।

সর্বশেষ অভিনেত্রী কৃতী শ্যাননের দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে। মূলত সেই থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনদের জল্পনার শুরু।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু