27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাপা নেতা ও পটিয়ার সাবেক মেয়র শামসুল মাস্টার আর নেই

জাপা নেতা ও পটিয়ার সাবেক মেয়র শামসুল মাস্টার আর নেই

জাপা নেতা ও পটিয়ার সাবেক মেয়র শামসুল মাস্টার আর নেই

বিএনএ, চট্টগ্রাম : জাতীয় পাটি( মঞ্জু)’  র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক শামসুল আলম মাস্টার (৮০) আর নেই।  বুধবার (১৩ জুলাই) বিকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামসুল আলম মাস্টার স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত পটিয়া পৌরসভার প্রথম প্রশাসকের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও তিনি ১৯৯৩ ও ৯৭ সালে টানা দুই বার পটিয়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসীকতার সঙ্গে যুদ্ধ করেন। শিক্ষকতা মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে একজন রাজনীতিবিদ হয়ে ওঠেন।

আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ