25 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশ ছেড়ে পালালেন রাজাপাকসে

দেশ ছেড়ে পালালেন রাজাপাকসে

রাজা

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি প্রতিবেশী মালদ্বীপে পালিয়ে যান বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে স্ত্রী ও এক দেহরক্ষীসহ ৪জন যাত্রী নিয়ে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করেন গোতাবায়া। সামরিক বাহিনীর পরিবহন বিমান অ্যান্তোনভ–৩২ এ করে দেশ ছাড়েন তারা।

এর আগেও একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন গোতাবায়া। নৌবাহিনীর টহল নৌযান ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর প্রচেষ্টা নস্যাৎ করেছিল জনতা।

এরপর গত সোমবার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পাড়ি জমানোর চেষ্টা করছিলেন গোতাবায়া, এ সময় তার সঙ্গে ছিল পরিবারের ১৪ সদস্যও। তবে অভিবাসন কর্মকর্তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল গোতাবায়ার অভিসন্ধি।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চারটি ফ্লাইট মিস করার পর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নেন গোতাবায়া এবং তার স্ত্রী। এরপরই সেখান থেকে একটি সামরিক বিমানে মালদ্বীপে পালান তিনি।

প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই গোতাবায়া যে কোনো ভাবে দেশ থেকে চলে যেতে তৎপর ছিলেন। কারণ প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যেত না। গোতাবায়া আশঙ্কা করেছিলেন, প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তাকে গ্রেফতার করা হতে পারে। ফলে দেশত্যাগের আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন গোতাবায়। বুধবার (১৩ জুলাই) থেকে গোতাবায়ার পদত্যাগপত্র কার্যকর হবে।

সত্তর বছরে সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিদেশি ঋণের ভারে জর্জরিত দেশের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হওয়ায় গত বছরের অক্টোবর থেকে দেশটিতে পেট্রোলের দাম ২৫৯ শতাংশ এবং ডিজেলের ২৩১ শতাংশ বেড়েছে৷

জ্বালানি তেলের ঘাটটিতে পেট্রোল পাম্পগুলোর বাইরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোতে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল বেসরকারি অফিসসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!