29 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩


বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং দুজন উদ্ধারকর্মী রয়েছে। মঙ্গলবার (১২ মে) দক্ষিণ লেবাননে ইসরায়েলি এই হামলা চালায়। এএফপি এ তথ্য জানায় ।

নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হয়েছেন এবং বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারীসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২ মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ