24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আনোয়ারায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আনোয়ারায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বিএনএ, চট্টগ্রাম: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন সামনে রেখে সোমবার (১৩ মে) চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত আসনের ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাঠে প্রচারণায় নেমেছেন সব দলের প্রার্থীরা। চেয়ারম্যান পদে আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম), অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী (মোটরসাইকেল) এবং কাজী মোজাম্মেল হককে (আনারস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলন (তালা), এম. এ মান্নান মান্না (চশমা), সালাউদ্দিন সারো (টিউবওয়েল), প্রদীপ দত্ত কনক (মাইক), সন্তোষ কুমার দে (বই) এবং আবু জাফর চৌধুরীকে (টিয়াপাখি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম (ফুটবল), পারভীন আকতার (কলসি), এড. চুমকি চৌধুরীকে (হাঁস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামি ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে