23 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে না হওয়ার কারণ জানালেন কঙ্গনা

বিয়ে না হওয়ার কারণ জানালেন কঙ্গনা

কঙ্গনা

বিএনএ বিনোদন ডেস্ক: মনে যা আসে রাখঢাক না করে তা সহজেই প্রকাশ করে দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকেও পড়তে হয় তাকে। তাইতো বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেও পরিচিত তিনি।

তবে এবার নিজের বিয়ে নিয়েও মজার মন্তব্য করে বসলেন কঙ্গনা। বললেন, তার নামে গুজব রটানো হয়েছে, তাই বিয়ে করতে পারছেন না তিনি। শিগগিরই মুক্তি পাবে কঙ্গনা অভিনীত সিনেমা ধাকড়। তারই প্রচারের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী।

সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, বলিউডে একের পর বিয়ের সানাই বাজছে, আপনি কবে বিয়ে করবেন?এর উত্তরে মজা করে হাসতে হাসতে কঙ্গনা বলেন, ‘কে আর বাস্তব জীবনে আমার হাতে মার খেতে চাইবে, আমি বিয়ে করতে পারছি না, কারণ আমাকে নিয়ে নানা গুজব রটানো হয়েছে; আমি নাকি ছেলেদের ধরে ধরে মারি। এই কারণেই বিয়ে করতে পারছি না।’

এদিকে ধাকড়-এ কঙ্গনার সঙ্গে দেখা যাবে অর্জুন রামপালকে। গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে এই স্পাই থ্রিলারের ট্রেলার। যেখানে পুরো অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। ২০ মে মুক্তি পাবে সিনেমাটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী